News Bangla 24 BD | জাবিতে উপাচার্যে পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জাবিতে উপাচার্যে পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন


জাবি প্রতিনিধি, সাগর কর্মকার:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১ টায় শহীদ মিনারের পাদদেশে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে অষ্টম দিনের মত এই কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা আগামী ২ ও ৩ অক্টোবর দুদিনের সর্বাত্মক ধর্মঘটের  ডাক দিয়েছেন।
আন্দোলনের সংগঠক আরিফুল ইসলাম বলেন, এই উপাচার্য একজন দুর্নীতিবাজ, যৌন নিপীড়কের আশ্রয়দাতা এবং মিথ্যাবাদী। ছাত্রলীগের সাথে তিনি প্রকল্পের টাকা সরাসরি লেনদেনে জড়িত, প্রকল্পে কমিশন বাণিজ্য করে এবং অযোগ্য প্রক্টরকে দিয়ে বিশ^বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে উপাচার্যের পদকে কলঙ্কিত করেছেন। জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য তাঁর অপসারণে আমরা বদ্ধপরিকর।
আন্দোলনের অন্যতম মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, এর আগে উপাচার্যকে পদত্যাগ করার জন্য ১ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দেয় দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনকারীরা। আল্টিমেটাম পার হলেও উপাচার্য পদত্যাগ না করায় আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।
অন্যদিকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, এই অযৌক্তিক আন্দোলনের দাবিতে আমি পদত্যাগ করবো না। একটি কুচক্রি মহল বিশ^বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও ভাবমূর্তি বিনষ্ট এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য পরিকল্পিতভাবে এই আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে। তিনি আরো বলেন, দুর্নীতি অভিযোগের বিষয়টি আমি শিক্ষা মন্ত্রালয়কে অবহিত করেছি। তাঁরা তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে উপাচার্য তার বাসভবনে শাখা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগকে টাকা দেওয়া হয়েছে বলে এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আন্দোলনে নামে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। এছাড়াও উপাচার্যের স্বামী এবং ছেলের বিরুদ্ধে এই উন্নয়ন প্রকল্প থেকে কমিশন বাণিজ্য করার অভিযোগ রয়েছে। তারই প্রেক্ষিতে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর নামের প্লাটফর্ম গড়ে তুলে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ