কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসের শোভাযাত্রা ও আলোচনা
কালীগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে কারিতাস এসডিডিবি প্রকল্পের ১৩টি প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের হিতৈষী ক্লাবের উদ্যোগে শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।“বয়সের সমতার পথে যাত্রা” প্রতিপাদ্যে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার তুমিলিয়া ও নাগরী ইউনিয়নের প্রতিটি ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস কালীগঞ্জ শাখার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজ নিজ ক্লাবের সভাপতিগণ। সভায় বক্তারা বলেন, সকলকেই প্রবীণদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ আমরাও দিন দিন প্রবীণের পথে হাঁটছি আর আজকের প্রবীণ ব্যক্তিরা এই সমাজের মূল ভিত্তি। তারা সুন্দরভাবে এই সমাজকে গঠন না করলে আজ আমরা এত সুন্দর সমাজ পেতাম না। কিন্তু আমরা দেখতে পাই প্রবীণ ব্যক্তিরা বিভিন্নভাবে নির্যাতিত, অবহেলিত এবং অসম্মানিত। আমরা বয়স বৈষম্যের পক্ষে নই। আমাদের প্রত্যাশা একটি সুন্দর সমাজ যেখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করতে পারবো।আলোচনা সভায় অন্যান্যের মাঝে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, মিশনের পাল-পুরোহিতগণ, সমাজসেবক, ধর্মীয় নেতা, শিক্ষক শিক্ষিকা, যুবক যুবতী, উন্নয়নমিত্র, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের প্রবীণ, প্রতিবন্ধী, কারিতাস এসডিডিবি’র জুনিয়র কর্মসূচী কর্মকর্তা নির্ণয় নরবার্ট শর্মা, মাঠ কর্মকর্তা জয়ন্ত মজুমদার, এনিমেটর অনিল চন্দ্র রায়, সিএমএফপি’র মাঠ কর্মকর্তা প্রদীপ চন্দ্র দাস, প্রজনন ও শিশু স্বাস্থ্য উন্নয়নের সহকারী মাঠ কর্মকর্তা লিনুচ শ্যামল গমেজ ও সহকারী মাঠ কর্মকর্তা শিপ্রা রোজারিওসহ ১৩টি ক্লাবের সদস্য উপস্থিত ছিলেন। পরে প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে বর্ণাঢ্য শোভা যাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হিতৈষী ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে হিতৈষী ক্লাবের সদস্যগণ নাটক, জারি গান, অভিনয়, স্ব-রচিত কবিতা ইত্যাদি পরিবেশন করেন। পরিশেষে লটারি ড্র অনুষ্ঠিত হয়।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 