টঙ্গীতে ভোটার হালনাগাদ নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
টঙ্গী প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড বাংলাদেশ নির্বাচন কমিশন টঙ্গী থানার অন্তর্গত ভোটার হালনাগাদ কার্যক্রম ও ভোটার নিবন্ধন, ছবি তোলা গতকাল মঙ্গলবার টঙ্গীর নোয়াগাঁও এম এম মজিদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ভোটার হালনাগাদ ও ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী থানা নির্বাচন অফিসার মো: উমর ফারুক, নোয়াগাঁও এম এ মজিদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা বসু, নির্বাচন সহকারী মাসুক আল হোসাইন মারুফ, ৪৬নং ওয়ার্ড সচিব কামরুল ইসলাম অভি, স্থানীয় আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ, নজরুল ইসলাম, জুলহাস উদ্দিন, ছাত্রলীগ নেতা শাহাজাদা সেলিম লিটন প্রমুখ। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু ভোটার হালনাগাদ ও ভোটার নিবন্ধন কার্যক্রমে কোন রোহিঙ্গা নাগরিক যেন তার ওয়ার্ডে ভোটার হতে না পারে সে ব্যাপারে ব্যাপক সতর্কতা অবলম্বন করেন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 