ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ঝিনাইদহে কলেজ ছাত্র অপহরণ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাদপুর থেকে অপহৃত কলেজ ছাত্র কবির হোসেন (২৪)’কে দুইদিন পর বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার সিঙ্গেরকুল এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এসময় এক নারী সহ অপহরনকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে তাকে অপহরণ করা হয়। উদ্ধার কলেজ ছাত্র কবির হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ইয়াদুল হোসেনের ছেলে ও যশোর এম এম কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মাসুদ আলম জানান, কবির হোসেনের সাথে মোবাইলে কথা বলার সুত্র ধরে পাশ্ববর্তি মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের রেজাউল ইসলাম মোল্লার স্ত্রী মোছাঃ ইসমত আরা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারপর গত ৮ তারিখ বেড়ানোর কথা বলে কবিরকে গোপালগঞ্জ জেলার সিঙ্গেরকুল গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। এরপর মোবাইলে কবিরের পরিবারের কাছে প্রথমে ৪ লাখ টাকা দাবি করে। বিষয়টি র্যাবকে জানালে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে অপহৃতকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ইসমত আরা, কোটাচাঁদপুরের সিঙ্গিয়া গ্রামের ইয়াদুল ইসলামের ছেলে কবির হোসেন (২৪) ও একই গ্রামের মকবুল মোল্লার ছেলে বাবলু মোল্লা (৫০)। তাদেরকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 