News Bangla 24 BD | কোটচাঁদপুরে গৃহবধুর নগ্ন ছবি দেখিয়ে হুমকি ও চাঁদা দাবি আটক ২ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কোটচাঁদপুরে গৃহবধুর নগ্ন ছবি দেখিয়ে হুমকি ও চাঁদা দাবি আটক ২


ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক গৃহবধুর মোবাইলে নগ্ন ছবি দেখিয়ে হুমকি ও চাঁদা দাবির অভিযোগে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। রোববার রাতে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অ’ভিযান চালিয়ে তাদেরকে উপজেলার কুশনা ইউনিয়নের মহনপুর গ্রাম থেকে আ’টক করা হয়। আটককৃতরা হল, উপজেলার মহনপুর গ্রামের হায়দার আলীর ছেলে ইয়াছিন (২১) ও একই গ্রামের আবদুর রশিদের ছেলে শিমুল হোসেন (২০)। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধুর মামলার বিররণী থেকে জানা গেছে, গত ০৭-১০-১৯ তারিখে আসামি ইয়াছিনের কাছে গৃহবধুর ব্যবহৃত মোবাইল ফোনটি ঠিক করার জন্য দেন। এ সময় আসামি ইয়াছিন কৌশলে গৃহবধুর ওই মোবাইল থেকে তার ব্যাক্তিগত কিছু ছবি নেন। পরে অন্য আসামি শিমুল হোসেনের সাথে সেই ছবি শেয়ার করেন। এবং ওই ছবি ব্যবহার করে গৃহবধুর ইমো নাম্বারে পাঠিয়ে গৃহবধুকে ব্লাকমেইল করে নানা প্রকার হুমকি দিতে থাকেন। পরবর্তিতে গৃহবধুর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। এমনকি টাকা না দিলে ওই গৃহবধুর ভিডিও প্রকাশ করবে বলেও হুমকি দেন। পরবর্তিতে ০৯-১০-১৯ তারিখে ভুক্তভোগী ওই গৃহবধুরূ কোটচাঁদপুর থানায় এসে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্রাকিংকের মাধ্যমে আসামীদের কে সনাক্ত করে পুলিশ। এবং রোববার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী গৃহবধূর অ’ভিযোগের ভিত্তিতে আসামীদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫(১)(ক)/২৬/৩৫ ধারায় মামলা দায়ের হয়েছে। যার নং- ১৫। তাদের কে ঝিনাইদহ জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ