গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে এক লাখ টাকা জরিমানা
তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড গাজীপুর অফিস অধৈব গ্যাস লাইন উচ্ছেদে সোমবার মহানগরের টেক নগপাড়া এলাকায় এক অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে একটি ব্লক কারখানায় গ্যাস ব্যবহার করার দায়ে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে । এছাড়া উক্ত এলাকার প্রায় সাড়ে ৫শ বাসা বাড়ীর অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে । তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, দীর্ঘদিন ধরে গাজীপুরের টেক নগপাড়া এলাকায় কিছু অসাধু ব্যক্তিবর্গ অবৈধভাবে গ্যাস লাইন সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল। তিতাস গ্যাস অফিস সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে একটি অভিযান পরিচালনা করে। এসময় প্রায় ২ কিমি এলাকার সাড়ে ৫শতাধিক বাড়ীর অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয় । এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৭শ মিটার পাইপ জব্দ করা হয়। পরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এসময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে স্প্রেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামক একটি ব্লক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব, উপব্যবস্থাপক শবিউল আউয়াল, আব্দুল আলিম রাসেল, আবু সুফিয়ান, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী ব্যবস্থাপক রেজাউল হক, উপসহকারী প্রকৌশলী মোঃ সাবিনূর রহমান, এসএম আনোয়ার হোসেন, আসাদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 