News Bangla 24 BD | এ পর্যন্ত নয় লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে-রাশেদ খান মেনন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

এ পর্যন্ত নয় লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে-রাশেদ খান মেনন


 বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন যারা ক্যাসিনো চালায় তারা ঋণ খেলাপী, তারা দলে অনুপ্রবেশকারী, এরা দলে আসে ক্ষমতার মধু চাটার জন্য। ক্যাসিনো চালিয়ে তারা শত শত কোটি টাকা কামাই করে ও খেলাপী ঋণের টাকা বিদেশে পাঠিয়ে সেকেন্ড হোম বানিয়েছে। প্রধানমন্ত্রী এদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। এদের ছাড়বেন না, এদের শিকড় অনেক গভীরে, এরা অনুপ্রবেশকারী হয়ে ও ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন প্রধানমন্ত্রী বিদেশে উন্নয়নের প্রতীকে পরিণত হয়েছেন। কিন্তু তাঁর উন্নয়নে সুফল গুটি কয়েক লোকের হাতে চলে যাচ্ছে। শতকরা মাত্র পাঁচ জন লোক উন্নয়নের সুবিধা পাচ্ছে। আমার জানামতে এ পর্যন্ত নয় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। গত অর্থমন্ত্রীও স্বীকার করেছেন যে পাঁচ লক্ষ পচিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যা দিয়ে দেশের একটি বাজেট তৈরী করা যায়। সোমবার দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাজীপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্টির জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, শ্রমিকলীগ মহানগর শাখার সভাপতি আব্দুর রশিদ, জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রানা, গণতান্ত্রিক পার্টির জেলার সভাপতি মনোজ কুমার গোস্বামী প্রমুখ। রাশেদ খান মেনন বলেন সময় এসেছে স্বাধীন বাংলাদেশে কেউ খাবে তো কেউ খাবে না তা হতে দেয়া যাবে না। আমাদের মধ্যেকার বৈষম্য কমাতে হবে। নারী পুরুষের ও শোষক-শোষিতের বৈষম্য কমিয়ে অর্থনৈতিক, সামাজিক, মানবিক সমতা বিধান করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন রাজনীতিকে দুর্বৃত্তায়ন করা হচ্ছে, অনুপ্রবেশকারীরা রাজনীতিতে ঢুকে পড়ছে। পার্লামেন্টে বড়লোক ও ব্যবসায়ী-মিল মালিকদের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাংলাদেশ ওঠে দাঁড়িয়েছে আরো দাঁড়াতে হবে। আমাদের আরো এগিয়ে যেতে হবে। তরুণ সমাজের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের জেগে উঠতে হবে নীতি-আদর্শ ও আন্তরিকতার উপর ভর করে। আমাদের গৌরবের ইতিহাস আছে, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আন্তরিকতার সঙ্গে সকল ধরনের শোষণ-বৈষম্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। মেহনতি মানুষের অধিকার আদায় করতে হবে। সম্মেলনো দ্বিতীয় অধিবেশনে মো: আব্দুল মজিদকে সভাপতি ও মীর দেলোয়ার হোসেনকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ওয়াকার্স পাটির গাজীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ