News Bangla 24 BD | হরিণাকুন্ডুতে অষ্টম শ্রেণ্রীর ছাত্রী ধর্ষিত, ধর্ষক শিলু হাসান গ্রেফতার, - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

হরিণাকুন্ডুতে অষ্টম শ্রেণ্রীর ছাত্রী ধর্ষিত, ধর্ষক শিলু হাসান গ্রেফতার,


ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চিথলিয়াপাড়া গ্রামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিতার পিতা হাসান আলী বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষণ মামলা করেছে। মামলা নং ১২। হরিণাকুন্ডু থানার এসআই আব্দুল জলিল জানান, দীর্ঘ ২ বছর ধরে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শিলু হাসান। প্রেমের সুবাদে স্কুলছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দৌহিক সম্পর্ক করে পার্বতীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শিলু হাসান। সর্বশেষ চিথলিয়াপাড়ার বাচ্চুর বাড়িতে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। মেয়েটি বাড়ি এসে তার মাকে ঘটনাটি জানায়। এরপর মেয়েটির পিতা হাসান আলী বাদি হয়ে শুক্রবার রাতে হরিণাকুন্ডু থানায় ধর্ষক শিলু হাসানকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ ধর্ষক শিলুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গতকাল শনিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল জানান

এ বিভাগের অন্যান্য সংবাদ