যারা ভালো মানুষ তাদের নিয়ে কাজ করলে সফলতা পাওয়া যায়- মেয়র জাহাঙ্গীর আলম
মুুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, হজ পালনের মাধ্যমে আমাদের আত্মার যেমন পরিশুদ্ধ হয়, তেমনি সব ব্যাপারে আমাদের মধ্যে যেন পরিশুদ্ধি আসে তা করতে হবে। কেবলমাত্র মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ) ছাড়া আর কেউ পরিপূর্ণ মানুষ না। তাই পরিপূর্ণ মানুষ হবার চেষ্টা করতে হবে। শুধু টাকা-পয়সা থাকলেই হজ্জ্ব করা যায় না। হজ্জ্ব করার জন্য ভালো মানুষ হতে হয়। হজ্জ্ব করার কারণে সামাজিক মর্যদা বৃদ্ধি পায়, তবে শুধু তাতেই সীমাবদ্ধ না থেকে আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্যও আমাদের কাজ করতে হবে।
মন্ত্রী শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তার সাগর সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর সোসাইটির উদ্যোগে ২০১৯ সালে পবিত্র হজব্রত পালনকারী হাজীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ভাল-মন্দ সব লোককে নিয়ে কাজ করলে ভালোভাবে শাসন করা যায় না। যারা ভালো মানুষ তাদের নিয়ে কাজ করলে তাতে সফলতা পাওয়া যায়। যারা হজ্জ্ব করেন তারা আল্লাহর মেহমান। তাদের নিয়ে তাদের পরামর্শ নিয়ে আমি কাজ করতে চাই। আমি তাদের দোয়া চাই। আজ সবাইকে নিয়ে আমি আধুনিক পরিচ্ছন্ন গাজীপুর মহানগর গড়ে তুলতে চাই।
গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল হুমায়ূন হিমুর পরিচালনায় এবং সোসাইটির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অধ্যক্ষ এম এ বারী, এস এম মোকসেদ আলম, মোঃ আবদুস সাত্তার মিয়া, আবু আখতার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইমানউদ্দিন, সুলতান আহমদ সরকার, মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 