News Bangla 24 BD | গাজীপুরে ৬ শতাধিক আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরে ৬ শতাধিক আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন


প্রতাপ কুমার গোপ : তিতাস গ্যাস গাজীপুর অফিস বৃহস্পতিবার এক অভিযান চালিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বারবৈকা এলাকার ৬ শতাধিক বাসার প্রায় ১২ শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে উক্ত এলাকার ৪টি স্পটে প্রায় ৫ কিমি এলাকার গ্যাস সংযোগ বন্ধ হয়ে যায়। এসময় প্রায় ৬শ মিটার পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয় ।
স্থানীয়রা জানায়, সিটি করপোরেশনের ১৬ নাম্বার ওয়ার্ডের বারবৈকা এলাকার জনৈক লেহাজ উদ্দিনের ছেলে সোহেল রানা স্বপন এলাকার বিভিন্ন বাসা বাড়ীর মালিকদের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করে। তাদের কাছ থেকে জমির দলিল, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেয় এবং অচিরেই এসব অবৈধ লাইন বৈধ করে দেবার প্রতিশ্রুতি দেয় । লাইন বৈধ হবার আশায় এলাকার কয়েকশ লোক মোটা অংকের টাকা দিয়ে বাসা বাড়ীতে এসব অবৈধ সংযোগ প্রদান করে গ্যাস ব্যবহার করতে থাকে। কিন্ত দীর্ঘদিনেও এসব লাইন বৈধ করতে পারেনি উক্ত সোহেল রানা স্বপন।
তিতাস অফিস সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত এলাকায় তারা অভিযান পরিচালিত করে। অভিযানের সংবাদ পেয়ে যারা যারা অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত ছিল তারা পালিয়ে যায় ।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, জাতীয় সম্পদ গ্যাসের অবৈধ ব্যবহার রোধ করতে তিতাস কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে । যারা অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত রয়েছে , তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে ।
অভিযান পরিচালনার সময় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ, তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব, উপব্যবস্থাপক শবিউল আউয়াল, আব্দুল আলিম রাসেল, আবু সুফিয়ান, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী ব্যবস্থাপক রেজাউল হক, উপসহকারী প্রকৌশলী মোঃ সাবিনূর রহমান, এসএম আনোয়ার হোসেন, আসাদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ