গাজীপুরের কড্ডায় পাওয়ার গ্রীডে অগ্নিকান্ড
গাজীপুর মহানগরীর কড্ডায় বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানীর ট্রান্সমিশন কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ লাইনে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভান। এসময় ওই গ্রীডের আওতায় ৬টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: মামুন-উর-রশীদ জানান, রাত ১০ টার দিকে ট্রান্সমিশন কেন্দ্রে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টায় চেষ্টায় আগুন নেভানো হয়। গ্রীড থেকে আগুন আন্ডার গ্রাউন্ডের বিদ্যুৎ সরবরাহ লাইনে (বাইপাস লাইনে) ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১০০ফুটের মত ক্যাবল পুড়ে গেছে। গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম যুবরাজ চন্দ্র পাল জানান, বিদ্যুত ট্রান্স মিশন কেন্দ্রের উপরের ক্যাবল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মাটির নিচের সরবরাহ লাইনেও ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের কারণে গাজীপুর পল্লী বিদ্যুতের প্রায় ৬টি ফিডারে প্রায় দুই ঘন্টার মত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে। পরে বিকল্প ব্যবস্থায় পর্যায়ক্রমে বিদ্যুত সরবরাহ করা হয়। তবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি ও এর কারণ তাৎক্ষণিকভাবে তিনি বলতে পারেননি।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 