বিধবা আলেকজান বিবির জন্য নির্মিত গৃহটি হস্তান্তর
টঙ্গী প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ১৭ই মার্চ ২০২০ উপলক্ষে গরিব, অসহায়, বিধবা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ১০০টি গৃহ নির্মাণ ও হস্তান্তর প্রকল্পের ৬৮তম গৃহটি শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের ৩৩নং ওয়ার্ডের ভালুকার টেক গ্রামের বিধবা আলেকজান বিবির জন্য নির্মিত গৃহটি হস্তান্তর করা হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক, গোল্ডেন ড্রিমস্ এসোসিয়েশনের চেয়ারম্যান মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে বিধবা আলেকজান বিবির মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা হাজী আতাউর রহমান, মোস্তফা মিয়া, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন, কাজী কামাল হোসেন, এড. বিল্লাল হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মনির হোসেন, শরীফুর ইসলাম বাধন, ৪৯নং ওয়ার্ড যুবলীগ নেতা ফজল করিম, গাছা থানা যুবলীগ নেতা মিজানুর রহমান, সাদ্দাম হোসেন তন্বয়, হুমায়ুন কবির আজাদ, হুমায়ুন কবির রাজ, পূবাইল থানা যুবলীগ নেতা মামুনুর রশিদ ভূঁইয়া, সাইফুল্লাহ মুকতাদির নয়ন, বাবুল পাঠান, কাশিমপুর থানা যুবলীগ নেতা রিপন সরকার প্রমুখ। উল্লেখ্য, গোল্ডেন ড্রিমস্ এসোসিয়েশনের উদ্যোগে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গরিব, অসহায়, বিধবা, মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ১০০টি গৃহ নির্মাণ ও হস্তান্তর অনুষ্ঠানের ৬৮তম গৃহটি গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড ভালুকার টেক গ্রামের বিধবা আলেকজান বিবির জন্য নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 