News Bangla 24 BD | কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে’র র‌্যালী ও আলোচনা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে’র র‌্যালী ও আলোচনা


কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে’র র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর জেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশ এ পুলিশিং ডে উদযাপন করেন।
‘‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’’ শ্লোগানে কালীগঞ্জ থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বরে হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। পরে সেখানে উপজেলার শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
গাজীপুরের পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্ঠা শামসুন্নাহার পিপিএম’র সভাপতিত্বে ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি এবিএম তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল। এ সময় কালীগঞ্জ থানার অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, গ্রাম পুলিশ, শিক্ষক-শিক্ষার্থীম রাজনৈতিক ও সুধি সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ