News Bangla 24 BD | গাজীপুরে নববধূর মৃতদেহ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

 গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পূর্বপাড়ার স্বামীগৃহ থেকে শনিবার দুপুরে এক নববধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্মৃতি আক্তার (২০), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দড়িরামপুর এলাকার আব্দুল হানিফের মেয়ে এবং গাজীপুর সদরের মির্জাপুরের স্থানীয় রফিকুল ইসলামের (২৫) স্ত্রী।
জয়দেবপুর থানার এসআই মো. বাছেদ মিয়া জানান, ৫-৬ মাস আগে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পূর্বপাড়া এলাকার মো. রিয়াজ উদ্দিনের ছেলে স্থানীয় পোশাক শ্রমিক মো. রফিকুল ইসলামের সাথে স্মৃতির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয় এবং তা দাম্পত্য কলেহে রূপ নেয়। পোশাক কারখানা থেকে স্বামী বাসায় ফিরতে দেরি হলেই পরকিয়া সন্দেহে স্বামীর সঙ্গে স্মৃতি ঝগড়া করতেন। শনিবার সকালে স্বামী তার স্ত্রীকে বাসায় রেখে তার কর্মস্থলে চলে যান। পরে সকাল গড়িয়ে প্রায় দুপুর হলেও ঘরের দরজা না খোলায় নিহতের শ^শুর বাহির থেকে দরজা ধাক্কাতে থাকেন। এক পর্যায়ে দরজা খুলে গেলে তিনি স্মৃতির মৃতদেহ ঘরের ধর্ণার সাথে ওড়নায় ঝুলতে দেখেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ