কালিয়াকৈরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ ইং অনুষ্ঠিত হয়েছে। পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী- সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে কালিয়াকৈর উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধা মন্ত্রনালয়ের মন্ত্রী আলহাজ¦ এড, আ.ক.ম মোজাম্মেল হক।
গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাম আব্দুুস সবুর, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কমিউনিটি পুলিশের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সেতু, বীর মুক্তিযুদ্ধা ডা. সাহাবুদ্দিন আহসান ও পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল ওয়াহাব প্রমুখ।
কালিয়াকৈর পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদারের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় রাজনৈতীক, সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 