News Bangla 24 BD | টঙ্গীতে রেলওয়ে জায়গায় হতে স্থাপনা উচ্ছেদ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

টঙ্গীতে রেলওয়ে জায়গায় হতে স্থাপনা উচ্ছেদ


টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকায় একাধিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও বাসাবাড়ী রেলওয়ের জায়গায় নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য ও বসবাস করে আসছিল এক শ্রেণির ভূমিদস্যুরা। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে চলমান সরকারি ভূমি উদ্ধারের অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা মহানগর রেলওয়ের সহকারী ভূমি এস্টেট কর্মকর্তা মো: অহিদুন্নবীর নেতৃত্বে টঙ্গীর রেলওয়ে স্টেশন রোডে সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়। উক্ত উচ্ছেদ অভিযানে প্রশাসনের দপ্তর থেকে অংশগ্রহণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড মো: হারুন অর রশিদ, এডিশনাল চীফ রেলওয়ে মো: সেলিম রউফ, রেলওয়ে কানুনগো ইকবাল মাহমুদ, নির্বাহী প্রকৌশলী সিরাজ জিন্নাত, টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় সাংবাদিকদের এক সাক্ষাৎকারে অহিদুন্নবী জানান, রেলওয়ে ভূমি উদ্ধার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আজ টঙ্গীতে প্রায় এক একর সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে করে প্রায় ৮১টি সেমিপাকা নির্মাণাধীন ভবন উচ্ছেদ করা হয়েছে। কোন অবৈধ দখলদার সরকারী সম্পত্তি ভোগ করার সুযোগ নাই। তিনি আরো জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল আমাদের এ উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন। এ সময় টঙ্গী পূর্ব থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিনি নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা করেন।
অপরদিকে এ উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়ে রেলওয়ে একজন কর্মচারী জানান, এই এরিয়ার মধ্যে এখনও কিছু ডেমেজ রেলওয়ে কোয়াটার রয়েছে যেগুলো রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা স্থানীয় নেতাদের আতাতে ভাড়া দিয়ে ভোগ করছে। আমি আশাবাদী ছিলাম আজকের অভিযানে এই বিষয়টি নজরে আসবে। কিন্তু কেন আসলে না এ নিয়ে নাম না প্রকাশে ইচ্ছুক এই ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর রেলওয়ের সহকারী ভূমি এস্টেট কর্মকর্তা মো: অহিদুন্নবীর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ