News Bangla 24 BD | জাবিতে প্রথম বর্ষে ভর্তির সংশোধিত সময়সূচি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জাবিতে প্রথম বর্ষে ভর্তির সংশোধিত সময়সূচি


জাবি প্রতিনিধি, সাগর কর্মকার:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনীতে ভর্তি সংক্রান্ত সংশোধিত সময়সূচি নির্ধারণ করা হয়েছে ৷

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ভাইভা হওয়া কথা থাকলেও তা স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, A, B, C, C1, D ও E ইউনিটের জন্য অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফরম (Choice Form)পূরণ আগামী ১লা ডিসেম্বর শুরু হবে। ২ ডিসেম্বর শেষ হবে।

তবে পূর্বে যারা পছন্দক্রম ফরম (Choice Form) পূরণ করেছেন তাদের নতুন করে ফরম পূরণ করার প্রয়োজন নেই। তবে সাক্ষাৎকার/ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই শিক্ষার্থীদের অবশ্যই Choice Form প্রিন্ট করে নিয়ে আসতে হবে। (F, G, H ও I ইউনিটের Choice Form পূরণের প্রয়োজন নেই।)

চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই Choice Form এর প্রিন্ট কপি নিয়ে আসতে হবে।

লিখিত ব্যবহারিক পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অফিসে সাক্ষাৎকার/ মৌখিক পরীক্ষা/ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১০, ১১ ও ১২ ডিসেম্বর। সাক্ষাৎকার/ মৌখিক পরীক্ষা/ ব্যবহারিক পরীক্ষায় অংগ্রহণের সময় এসএসসি ও এইচএসসি/ সমমান-এর মূল সনদপত্র এবং নম্বরপত্র অবশ্যই সাথে আনতে হবে।

মুক্তিযোদ্ধা কোটায় (সন্তান,নাতি-নাতনি), ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায় এবং দলিত সম্প্রদায় কোটায়, প্রতিবন্ধী কোটায়, খেলোয়াড় কোটায়(বিকেএসপি এবং জাতীয় দলের খেলোয়াড় এমন শিক্ষার্থী) পোষ্য কোটায় ভর্তির জন্য প্রাথমিক আবেদন ফরম পূরণের সময়সীমা ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

বিভিন্ন কোটায় অনলাইনে পূরণকৃত প্রিন্টেড আবেদন ফরমের সাথে কোটার স্বপক্ষে প্রমানস্বরূপ সংশ্লিষ্ট সনদপত্র/ প্রত্যয়নপত্রের ফটোকপি সংযুক্ত করে ১৭ থেকে ১৯ ডিসেম্বর (সকাল ৯টা থেকে বেলা ৩টা ) এর মধ্যে শিক্ষা শাখায় জমা দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ