গাজীপুরে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সমাবেশ
গাজীপুরের কালিয়াকৈর সফিপুরে বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমিতে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম আসিফ ইকবাল, সকল উপ-মহাপরিচালক, রেঞ্জ পরিচালকসহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সারাদেশ থেকে সমাবেশে আগত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার ও সদস্য-সদস্যাবৃন্দ। পরে এ উপলক্ষে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্য-সদস্যাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্য-সদস্যাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এসময় বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন এবং জাতীয় সমাবেশের সার্বিক কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করার জন্য আহ্বান জানান তিনি।

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী
গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার 