বিএনপি প্রার্থী মোকাবেলায় ২ মেয়র প্রার্থীই যথেষ্ট :সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রচার প্রচারণায় বিএনপি প্রার্থীদের মোকাবেলায় আমাদের ক্লিন ইমেজের দুই মেয়র প্রার্থী যথেষ্ট।
তিনি বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী আচরণ বিধি লংঘন করেনি। আচরণ বিধি মেনেই প্রচারণা চালাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে কী উদ্দেশ্য হাসিল করতে চান? এই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।
রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সিটি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু নির্দেশনা ছিল সেই নির্দেশনাগুলো বৈঠকে নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে এ পর্যন্ত ৪৫ লাখ শীতবস্ত্র এবং তিন কোটি টাকা বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে দলের একটি টিম চট্রগ্রামের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ দলের মনোনীত দুই মেয়র প্রার্থীর সমন্বয়ক হওয়া সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দল নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করতেই পারে। তারা তো প্রচার প্রচারণার জন্য বাইরে যাচ্ছে না। আমাদের কোন মন্ত্রী-এমপি আচরণ-বিধি লংঘন করবে না।
মুজিববর্ষ পালন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে কাদের বলেন, মুজিব বর্ষ পালন করে মানুষের মন জয় করা যাবেনা, তাহলে কি ভুয়া জন্মদিনে কেক কেটে মানুষের মন জয় করা যাবে?
সেতুমন্ত্রী বলেন, আমাদের সম্মেলনের আগে সারাদেশে ২৯টি জেলা কমিটির সম্মেলন হয়েছে। বাকি জেলাগুলো আগামী ৬ মার্চের মধ্যে সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আওয়ামী লীগের নতুন কমিটি আগামী ১৮ জানুয়ারি টুঙ্গীপাড়া যাবেন। সেখানে একটি যৌথসভা অনুষ্ঠিত হবে। প্রতিবার নতুন কমিটি গঠন হলে টুঙ্গি পাড়ায় যৌথসভা অনুষ্ঠিত হয়। বাসস

দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
বেনজীর সাহেব আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ 