News Bangla 24 BD | ঝিনাইদহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সড়ক আলপনা - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক? গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ সতর্ক না থাকলে প্রচণ্ড গরম আমাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’ গাজীপুরের শ্রীপুরে ‌‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ঝিনাইদহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সড়ক আলপনা


ঝিনাইদহঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে ২ কিলোমিটার সড়ক আলপনা আঁকা হয়েছে। শহরের পায়রা চত্বরে আলপনা আঁকার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, এনডিসি খায়রুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, স্বপ্নচারু আর্ট স্কুলের পরিচালক চিত্র শিল্পী শাহীন চারুদেশ, চিত্র শিল্পী শফিক মাহমুদ, নিধির বিশ্বাসসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও স্বপ্নচারু আর্ট স্কুলের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে পায়রা চত্বর, পায়রা চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পর্যন্ত আলপনা আঁকার কাজ করা হয়। রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় একুশের চিত্র। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থী তথা বর্তমান প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এ বিভাগের অন্যান্য সংবাদ