News Bangla 24 BD | সতর্ক না থাকলে প্রচণ্ড গরম আমাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক? গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ সতর্ক না থাকলে প্রচণ্ড গরম আমাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’ গাজীপুরের শ্রীপুরে ‌‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

সতর্ক না থাকলে প্রচণ্ড গরম আমাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে


লাইফস্টাইল ডেস্ক : সতর্ক না থাকলে প্রচণ্ড গরম আমাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। শরীরকে আর্দ্র রাখার পাশাপাশি, কয়েকটি সাধারণ দৈনন্দিন অভ্যাস তীব্র তাপমাত্রার সাথে ভালোভাবে মানিয়ে নিতে সাহায্য করতে পারে। এই গরমে নিজেকে সুস্থ ও প্রশান্ত রাখতে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। সেগুলো করতে পারলেই তীব্র তাপপ্রবাহ মোকাবিলা সহজ হবে।
১. তৃষ্ণা লাগার জন্য অপেক্ষা করবেন না
যখন তৃষ্ণা পায়, ততক্ষণে আমাদের শরীর কিছুটা পানিশূন্য হয়ে পড়ে। একবারে বেশি পরিমাণে পানি পান না করে, নিয়মিত বিরতিতে অল্প অল্প করে পান করতে থাকুন। এতে প্রচণ্ড গরমেও সতেজ থাকা সহজ হবে। সেইসঙ্গে শরীর থেকে ঘামের মাধ্যমে বের হয়ে যাওয়া পানির ঘাটতি অনেকটা পূরণ হবে।
২. পানি সমৃদ্ধ খাবার খান
গরমে এমন অনেক খাবার পাওয়া যায় যেগুলোতে প্রচুর পানি রয়েছে। বিশেষ করে এই সময়ের ফলগুলো। আপনার প্রতিদিনের খাবারে তরমুজ, শসা, কমলা এবং দইয়ের মতো খাবার যোগ করুন। এগুলো শুধু শরীরকে আর্দ্রই রাখে না, বরং ঘামের মাধ্যমে হারানো প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে।
৩. অতিরিক্ত ক্যাফেইন এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন
অতিরিক্ত চা, কফি বা চিনিযুক্ত পানীয় পান করলে শরীর থেকে তরল বেরিয়ে যেতে পারে। এর পরিবর্তে ফ্লেভারযুক্ত পানি, ঘোল বা ডাবের পানির মতো হালকা পানীয় বেছে নিন। এগুলো গরমে শরীরের জন্য বিশেষভাবে কার্যকরী। সেইসঙ্গে এই গরমে কফি, অতিরিক্ত চিনিযুক্ত পানীয় যত কম খাওয়া যায়, ততই ভালো।
৪. হালকা পোশাক পরুন এবং হালকা খাবার খান
সুতির মতো সহজে বাতাস চলাচল করে এমন কাপড় পরুন এবং হালকা খাবার বেছে নিন। ভারী, তৈলাক্ত খাবার আপনাকে অলস করে তুলতে পারে এবং গরমে অস্বস্তি বাড়িয়ে তুলতে পারে। তাই বাইরে যান বা ঘরে থাকুন, সুতি বা লিলেনের পোশাক বেছে নিন। সেইসঙ্গে হালকা ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন।
৫. দুপুরের তীব্র গরমের সময় বাড়ির ভেতরে থাকুন
জরুরি কাজ না থাকলে অযথাই বাড়ির বাইরে যাবেন না। তীব্র গরমে যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার চেষ্টা করবেন। বাইরে বের হলে সঙ্গে পানির বোতল, ছাতা, সানগ্লাস রাখুন। রোদের তীব্রতা এসময় যতটা এড়িয়ে চলা যায়, ততই ভালো।

এ বিভাগের অন্যান্য সংবাদ