প্রবাসীদের জরুরি না হলে এখন দেশে আসা এড়াতে বলেছেন-স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশকে করোনাভাইরাস থেকে রক্ষা করতে প্রবাসীদের নেহাত জরুরি না হলে এখন দেশে আসা এড়াতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব বাংলাদেশি বিদেশে চাকরি করেন, নেহাত জরুরি না হলে এখন দেশে আসা এড়াতে হবে। কারণ আমরা চাই না আমাদের দেশ আক্রান্ত হোক। নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশিরাও চান না তাদের মাধ্যমে দেশের মানুষ কিংবা পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হোক। দেশ ও পরিবারের স্বার্থেই এখন বিদেশে গমনাগমন বন্ধ রাখতে হবে।
চীনের উহান শহর থেকে বিশ্বের ৬০টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সেসব দেশে অনেক বাংলাদেশি কাজ করেন। সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য ও ইতালিতেও অনেকে বাংলাদেশি রয়েছেন। সেসব দেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
বেনজীর সাহেব আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন
সড়কে গাড়ি চাপ আছে তবে যানজট নেই – পরিবহন ও সেতুমন্ত্রী
তিন বাস টার্মিনালে ভোগান্তি থেকে মুক্তি দিতে বিআরটি এর টিম গঠন 