শৈলকুপায় মুজিববর্ষ উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প
ঝিনাইদহঃ
মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পিড়াগাতি গ্রামে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী পিড়াগাতী গ্রামের আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় ওই এলাকার তিন শতাধিক রোগীকে চিকিৎসা পত্রসহ বিনামূল্যে ঔষুধ দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদাণ করেন ঢাকার পিজি হাসপাতালের চিকিৎসক শাহীন ঢালী ও ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার শুভ্র কুমার দাস। এসময় অনুষ্ঠানের আয়োজক আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, আর্ত মানবতার সেবায় আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ডিএমপির মুখপাত্রসহ ১২ পুলিশ সুপারের বদলি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
গাজীপুরে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
জামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটের প্রস্তাবিত অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষর
শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
পরিবেশ গবেষণায় ‘জাতীয় পরিবেশ পদক’ পেল পাট গবেষণা ইনস্টিটিউট 