ঝিনাইদহে রাস্তার উপর বৃদ্ধার লাশ নিয়ে তোলপাড়!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের আরাপপুর এলাকায় রাস্তার উপর থেকে অজ্ঞাত (৮০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শহর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। প্রথমে করোনা রোগী সন্দেহ করা হলেও ময়না তদন্তের সময় দেখা গেছে তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঝিনাইদহ সদর থানার এসআই পলাশ জানান, শহরের আরাপপুর বাসষ্ট্যান্ডের সেবা ক্লিনিকের সামনের রাস্তার অজ্ঞাত ওই বৃদ্ধার লাশ পড়ে ছিল। আমরা উদ্ধার করে মর্গে পাঠায়। সুরোতহাল রিপোর্টে মৃত্যুর কারণ অজ্ঞাত দেখানো হয়েছে। এদিকে পোস্টমর্টেমের কাজে নিয়োজিত পুলিশ কনস্টেবল মশিয়ার রহমান জানান, অজ্ঞাত ওই বৃদ্ধার মাথায় গভীর ক্ষতচিহ্নি রয়েছে। তার বাম পায়ে আঘাত রয়েছে। এতে মনে করা হচ্ছে ওই বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি বলেন আমরা প্রথমে করোনা রোগী মনে করলেও ময়না তদন্তের সময় বোঝা গেল রক্তক্ষরণের কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু
সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ
বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি
বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’
গাজীপুরের শ্রীপুরে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত
একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা 