News Bangla 24 BD | পার্বতীপুর জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুরের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক? গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ সতর্ক না থাকলে প্রচণ্ড গরম আমাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’ গাজীপুরের শ্রীপুরে ‌‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

পার্বতীপুর জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুরের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে করোনায় প্রভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। তিনি গত নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জাতীয় পার্টিও প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
শুক্রবার সকাল ১০টায় হলদীবাড়ি রেলগেট সংলগ্ন মোড়ে পলাশবাড়ি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন জাতীয় পার্টির এই নেতা। এসময় প্রতি প্যাকেটে চাল ৪ কেজি, আলু ১ কেজিসহ অন্যান্য সামগ্রী দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দু রহিম, ছাত্র সমাজের আহবায়ক জীবন কুমার পালসহ অন্যান্যরা।
কাজী আব্দুল গফুর বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নির্দেশে নিজ তহবিল থেকে তার এলাকায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনায় দেশব্যাপি লক ডাউন শুরু থেকে এলাকার অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী সরবরাহ করে আসছেন বলে জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ