সরকারি সিদ্ধান্ত অমান্য করে কালীগঞ্জে অধিকাংশ দোকানপাট খুলল ব্যবসায়ীরা
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরটি মাত্র দু’দিন আগেও ছিল শুনশান নীরবতায় ভরপুর। কিন্তু সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খুলে দেবার সরকারি সিদ্ধান্তের পর পাল্টে গেছে কালীগঞ্জ শহরের চিত্র। সরকার ১০ মে থেকে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খুলে দিবার সিদ্ধান্ত নিলেও সেটা মানছেন না কেউ। শুক্রবার সকাল থেকে কালীগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট খোলা হয়েছে। ফুটপথেও বসানো হয়েছে দোকান। শহরের প্রানকেন্দ্রে মেইন বাসস্ট্যান্ড থেকে বাজারমুখী সড়কটি ছিল ব্যাপক যানজটে ভরপুর। বাজার ঘুরে দেখা গেছে এমন সব চিত্র। দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। ঠিক সেই সময় দোকানপাট শপিং মল খুলে দিয়ে বাজারে জনসমাগন ঘটানো মানে করোনাকে আলিঙ্গন করে মৃত্যুর দিকে ধাবিত হওয়া। এতে করে আগামী কয়েকদিনের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে বলে মনে করছেন অভিজ্ঞজনেরা। সরকারি সিদ্ধান্ত অমান্য করে নির্ধারিত ১০ মে’র আগে দোকানপাট ও শপিং মল খোলা হলেও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয়নি বলে জানাগেছে। কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতা ফরিদ উদ্দীন জানান, দীর্ঘদিন ব্যবসা বানিজ্য বন্ধ থাকায় বিশেষ করে ক্ষুদ্র অনেক ব্যবসায়ী আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়েছে। যার কারণে অনেকে দু’একদিন আগেই সীমিত আকারে দোকানপাট খুঁলছে। তবে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই ব্যবসায়ীদের ব্যবসা করার পরামর্শ দিয়েছেন তিনি। নির্ধারিত তারিখের আগেই দোকানপাট খুলে দেওয়া ও বাজারে জনসমাগন বৃদ্ধির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা জানান, সরকার যখন সবকিছু শিথিল করে দিচ্ছে সেখানে আমাদের সেটা বাস্তবায়ন করতে হচ্ছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু
সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ
বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি
বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’
গাজীপুরের শ্রীপুরে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত
একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা 