News Bangla 24 BD | সরকারের ত্রাণ তহবিলে ২শ’ প্যাকেট দিলো আশা - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক? গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ সতর্ক না থাকলে প্রচণ্ড গরম আমাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’ গাজীপুরের শ্রীপুরে ‌‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

সরকারের ত্রাণ তহবিলে ২শ’ প্যাকেট দিলো আশা


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
করোনার ক্রান্তিলগ্নে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অসহায় কর্মহীনদের সহায়তার জন্য ২শ’ খাদ্যের প্যাকেট সরকারের ত্রাণ তহবিলে হস্তান্তর করেছেন বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা আশা।

আজ সোমবার বেলা ১২টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্তরে খাদ্যের প্যাকেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ মিথুন মুন্নীর নিকট হস্তান্তর করেন প্রতিষ্ঠানের দিনাজপুর ডিভিশনের ডিভিশন্যাল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান আকন্দ।

ত্রাণের প্রতি প্যাকেটে চাল ১০ কেজি, মুসুর ডাল ২ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি ও সয়াবিন তেল ১ কেজি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমানিক, দিনাজপুর ডিভিশনের এডিশন্যাল ডিভিশন্যাল ম্যানেজার এস এম বেলাল হোসেন, দিনাজপুরের আর এম শাহ মোহাম্মদ রঞ্জু ও পার্বতীপুর অঞ্চলের আর এম গোলাম মর্তুজা আলী, পার্বতীপুর ১ ও ২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারসহ কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ