ঝিনাইদহে নতুন করে চিকিৎসকসহ করোনা শনাক্ত ৩
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে নতুন করে চিকিৎসকসহ আরও ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জিনোম সেন্টার থেকে পাঠানো ১০ টি নমুনার ফলাফলে ৩ টিতে পজেটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ১ জন মেডিকেল অফিসার, ঝিনাইদহ সদর উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তদের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এ পর্যন্ত মোট ৪৩৩ টি নমুনা রিপোর্টের ফলাফল এসেছে। এরমধ্যে নেগেটিভ ৩৯০ টি ও পজেটিভ ৪৩ টি। ঝিনাইদহের ৬টি উপজেলার মধ্যে শৈলকুপা উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এই উপজেলায় ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও সদরে ১০, হরিনাকুন্ডু ১, কালীগঞ্জ ৯, কোটচাঁদপুর ৯ ও মহেশপুর উপজেলায় ২ জন আক্রান্ত ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের চিকিৎসক ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে।

সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ
বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি
বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’
গাজীপুরের শ্রীপুরে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত
একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশ্বকাপ ফুটবল খেলা দেখার বিশেষ ব্যবস্থা 