News Bangla 24 BD | করোনা গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১১৬২, মৃত্যু ১৯
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

করোনা গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১১৬২, মৃত্যু ১৯


দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি  করোনা ভাইরাস শনাক্তে মোট ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ১৬২টি নমুনা সংগ্রহ করা হয় এবং পূর্বের সংগৃহীত নমুনাসহ ৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ১৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮২২ জনে।

বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৯ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৭ জন নারী এবং ১৩ জন ঢাকার ভেতরের ও ৬ জন ঢাকার বাইরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ২১৪ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬১ জনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ