News Bangla 24 BD | ধান কাটা নিয়ে বিপাকে পড়া কৃষকদের পাশের দাঁড়িয়েছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ। - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

ধান কাটা নিয়ে বিপাকে পড়া কৃষকদের পাশের দাঁড়িয়েছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ।


রওশন আরা নুপুরঃ গাজীপুর মহানগরে করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতাকর্মীরাই এখন কৃষকদের ভরসা। কৃষকের ধান কাটা, বাড়ি নেওয়া ও মাড়াই সবই করছেন নেতাকর্মীরা। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবুর নির্দেশনা অনুযায়ী অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের মেট্রো সদর থানা সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার আহাম্মেদ শাকিলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের ৬০ জন নেতাকর্মী গাজীপুর মহানগরের ২৬নংওয়ার্ড মারিয়ালিতে কৃষক জয়নাল আবেদীনের ৩ বিঘা জমির ধান কেটে দেন।


এতে খুশি হয়ে কৃষক জয়নাল আবেদীন বলেন, আমি গরিব মানুষ কোথাও ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। স্বেচ্ছাসেবক লীগ এসে আমার ধান কেটে দিয়েছে। আমি জনদরদী মেট্রো সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার আহাম্মেদ শাকিল ও স্বেচ্ছাসেবক লীগের ৬০ জন নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ।
শাহরিয়ার আহাম্মেদ শাকিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন “কৃষক বাচঁলে দেশ বাচঁবে” এই শ্লোগান নিয়ে করোনায় গাজীপুর মহানগরে যেখানে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছে না সেখানে স্বেচ্ছাসেবক লীগের একটি টিম গঠন করে নেতাকর্মীরা উপস্তিত হয়ে কৃষকের ধান কেটে দিচ্ছে। এছাড়াও সব ধরনের সাহায্য সহযোগীতা করারও প্রতিশ্রুতি দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ