পার্বতীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ শিক্ষার্থীকে সাইকেল ও এক বৃদ্ধাকে হুইল চেয়ার তুলে দেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বিমল মুর্মূ ও সাধারণ সম্পাদক এফ্রাইম টুডু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 