পার্বতীপুরে শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার :১
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে অঁজপাড়া গাঁয়ে ৬ বছরের এক শিশু কণ্যাকে ধর্ষনের চেষ্টা করেছে এক যুবক। ওই শিশুটির আর্ত চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষণ চেষ্টাকারী ঘরের দরজা খুলে পালিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানাপুলিশ মঙ্গলবার রাত ৯ টায় ওই যুবককে গ্রেফতার করে বুধবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে। ভিকটিমকে উদ্ধার করে পুলিশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন পরিক্ষার জন্য।
জানা যায়, উপজেলার ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের কাসীপুর মাঝাপাড়া গ্রামের বাবলু ইসলামের ছেলে শাহীন বাবু (২২) গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে একই গ্রামের সবুজ আলীর ৬ বছর বয়সী কণ্যা সন্তানকে চকলেটের প্রলোভন দিয়ে তাকে ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 