News Bangla 24 BD | ঝিনাইদহে শেষ মূহুর্তে নজর টুপি আর আতরে - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

ঝিনাইদহে শেষ মূহুর্তে নজর টুপি আর আতরে


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঈদের নতুন পোশাকের রঙের সাথে মিল রেখে সকলে পরবেন নতুন টুপি সাথে ব্যবহার করবেন সুগন্ধের আতর। তাই শহরের টুপি আতরের দোকান গুলোতে চলছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। তরুনদের পোশাকের সাথে মানানসই টুপি চাই। তাই ঈদ কেনাকাটার শেষের দিকে নজর এখন টুপি ও আতরের দিকে। ফলে ঈদ যত কাছিয়ে আসছে বাড়ছে আতর টুপির দোকানে ভীড়। শনিবার সকাল থেকেই শহরের টুপি আতরের দোকান গুলোতে দেখা যায়,ক্রেতাদের ঠাসাঠাসি। কার আগে কে নেবে যেন প্রতিযোগিতা চলছে। দোকান মালিকেরা দেশী বিদেশী রঙ ও ডিজাইনের টুপির সাথে বিভিন্ন ফুল ও ফলের ফ্লেভার সমৃদ্ধ আতর দেখানোর পর একসময় মিলে যাচ্ছে ক্রেতাদের পছন্দের কিন্তু সময় ব্যয় হচ্ছে। কিছুকিছু সময় পর পর দোকানের সামনেই ক্রেতাদের ভীড় জমে যাচ্ছে। পর্যায়ক্রমে দেখানো হচ্ছে তাদের পছন্দের টুপিসহ আতরটিও। শহরের পাইরা চত্তর , হামদহ, চাকলাপাড়া, আরাপপুর ছাড়াও শহরের রাস্তার পাশে বসা অস্থায়ী টুপির দোকান গুলোতে চলছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। তারা দেশী বিদেশী বিভিন্ন দাম ও ডিজাইনের টুপি,আতর পাইকারী এবং খুচরা বিক্রি করে থাকেন। ঈদ কেনাকাটার শেষ দিকে তাদের দোকানে ভীড় বেড়ে যায়। তিনি জানান,দেশী সুনামধন্য বিভিন্ন টুপি কোম্পানীসহ সৌদি আরব, পাকিস্থান, ভারত,আরব আমিরাত,সুইজারল্যান্ড, হল্যান্ড, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের তৈরী নামিদামি টুপি বিক্রি করছেন। আতরের মধ্যে পাকিস্থানী জান্নাতুল ফেরদাউস, ১০০ টাকায়, আল মিম ১০০ টাকায়,আল ফারহান ১০০ টাকায়,আলিফ ৫০ টাকায়,ম্যাগনেট প্রতি শিশি ৩০ টাকায়, আরব আমিরাত,ভারতীয় আল নাইম,সৌদি আরবের আল রিহাবের আতর বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, হল্যান্ড ও সুইজারল্যান্ডের রজনীগন্ধ্যা ও বেলী আতর একটু বেশি দামে ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। তার দোকানে বিদেশী টুপির চেয়ে দেশী নামি দামি কোম্পানীর সুতি ও নেট টুপি বেশি বিক্রি হচ্ছে। আর আতরের মধ্যে রজনীগন্ধ্যা,বেলি. লিচু ফ্লেভারের আতর বেশি বিক্রি হচ্ছে। শহরের রাস্তার পাশে অস্থায়ী টুপির দোকান মারিকরা জানান, তার দোকানে দেশী বিদেশী সব ধরনের টুপি আছে। ঈদ কেনাকাটা করতে আসা পথচারীরা তার দোকানের ক্রেতা। ঈদের দুই তিন দিন আগে থেকে তাদের বিক্রি বেড়ে যায়। তিনি জানান, এবছর বিক্রি ভালো। বেশির ভাগ ৮ থেকে ১০ হাজার টাকার টুপি বিক্রি হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ