News Bangla 24 BD | ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ


বিনোদন ডেস্ক :: বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন)-এর মৃত্যুর রহস্য উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
এর আগে চলতি বছরের ২০ মে সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে মরদেহ পুনরায় পরীক্ষার আবেদন করেন। আবেদনে বলা হয়, সালমান শাহ’র মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুনঃময়নাতদন্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করার পর পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শেষে লাশ উত্তোলন ও পরীক্ষার কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে ঢাকার নিউ ইস্কাটন রোডের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা হয় এবং পরবর্তীতে তাকে সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়।
দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালের ২১ অক্টোবর সালমান শাহ’র মামা মো. আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন তার স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ আরও অনেকে। এর আগে ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটিকে অপমৃত্যু থেকে পরিবর্তন করে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সালমান শাহ’র মৃত্যুকে ঘিরে বিভিন্ন সন্দেহজনক পরিস্থিতি, শারীরিক আঘাতের ইঙ্গিত এবং ঘটনাস্থলের অসংগতি নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা তৈরি করেছে। এ কারণেই পুনরায় ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৯৬ সালে মৃত্যুর পর থেকেই সালমান শাহ’র ঘটনা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। নতুন আদালতের নির্দেশে দীর্ঘদিন পর আবারও আলোচনায় এসেছে মামলাটি, যা চলচ্চিত্র অঙ্গনেও নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। সূত্র: বাসস।

এ বিভাগের অন্যান্য সংবাদ