News Bangla 24 BD | ঝিনাইদহে দোকান ভাড়া মওকুফ করলেন মধু মার্কেটের মালিক - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

ঝিনাইদহে দোকান ভাড়া মওকুফ করলেন মধু মার্কেটের মালিক


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
এই প্রথম ঝিনাইদহ শহরে করোনা দুর্যোগ মুহূর্তে প্রায় লক্ষাধিক টাকা দোকান ভাড়া মওকুফ করলেন পাগলাকানাই মধু মার্কেটের মালিক মধু ভাই। শুক্রবার বিকালে ঐ মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে তিনি এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দেশে করোনাভাইরাস সংক্রান্ত লকডাউন ঘোষণার পর অন্যান্য অঞ্চলের মতো এই বাজারেও দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। তাতে অনেক ছোট ও মাঝারি ব্যবসায়ী প্রবল আর্থিক সঙ্কটে পড়ে যান। এই বিষয়টি বিবেচনায় নিয়ে ঝিনাইদহ শহরের পাগলা কানাই নামক স্থানে ৪তলা ভবন বিশিষ্ট মার্কেটের প্রায় চল্লিশটি দোকানের চলতি মে মাসের ভাড়া মওকুফ করে দেন তিনি। তাতে সব মিলে লক্ষাধিক টাকার ভাড়া মওকুফ করলেন তিনি। এতে স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। এজন্য তারা মধু ভায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। এই ধরনের সিদ্ধান্ত একটি নজিরবিহীন মানবিক উদ্দ্যোগের উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে দোকান মালিক মধু ভাই বলেন, এই পরিস্থিতিতে ভাড়াটিয়া দোকানিদের প্রতি দোকান মালিকরা ভাড়া মওকুফ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিৎ বলে আমি মনে করেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ