ঝিনাইদহে দুস্থ মা ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
‘ভীড়ে নয় নীড়ে থাকুন, করোনা থেকে মুক্ত থাকুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ১’শ ৫২ জন দুস্থ মা ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ ঈদ উপহার বিতরণ করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, চিকিৎসক ডা: হাসানুজ্জামান, ডা: জাকির হোসেন, ডা: লিমন পারভেজ, কথন সাংস্কৃতিক সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসহ অন্যান্যরা। দুই বছর বা তার কম বয়সী শিশুদের ও তাদের মায়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ড্যানো গুড়া দুধ, স্যানেটারি ন্যাপকিন বিস্কুট, সাবান, চিনি, সেমাইসহ ঈদ উপহার প্রদাণ করা হয়।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ 