News Bangla 24 BD | ঝিনাইদহে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

ঝিনাইদহে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক


 ঝিনাইদহঃ
ঝিনাইদহে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে কালীগঞ্জ উপজেলার কলাহাট এলাকা থেকে রেজাউল ইসলাম নামের ওই অভিযুক্তকে আটক করা হয়। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া জানান, প্রায় ১ বছর আগে হোটেল কর্মচারী রেজাউলের সাথে নির্যাতিত মেয়েটির মা নাজমা খাতুনের বিয়ে হয়। ৩ কন্যা সন্তান নিয়ে কালীগঞ্জ উপজেলা শহরের কলাহাট এলাকায় তারা একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তিনি আরও জানান, মঙ্গলবার ভোররাতে মেয়েটির মা বাড়ির বাইরে গেলে সৎ বাবা রেজাউল ওই মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিকালে বাসায় ফিরে মেয়েটির কাছ থেকে ধর্ষণের ঘটনাটি জানে তাড় মা। এরপর মেয়েটির মা সন্ধ্যায় থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রেজাউলকে আটক করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ