গাজীপুরে সাবেক সেনার লাশ দাফন করলো পুলিশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সেনাবাহিনীর সাবেক এক সার্জেন্ট (৬৭)’র লাশ দাফন করেছে পুলিশ। তার বাড়ি গাজীপুর সিটির বাউপাড়ায়। সোমবার ভোর রাতে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার আগের দিন দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গাজীপুর মেট্রো সদর থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে সিএমএইচ কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে গাজীপুরের বাউপাড়ায় তার বাসস্থানে লাশ পাঠায়।
মরহুমের দুই ছেলে থাকেন প্রবাসে। পরিবারে নারী ও শিশু সদস্য ছাড়া লাশ দাফনের উপযোগী কেউ ছিলেন না বলে জানান তিনি।
এদিকে, করোনাভাইরাস সংক্রমণের ভয়ে লাশ দাফনের জন্য ওই এলাকার লোকজনও এগিয়ে আসেনি। এমনকি অ্যাম্বুলেন্স থেকে লাশ নামাতেও অস্বীকৃতি জানান এলাকার লোকজন।
মৃতের পরিবারের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় বিষয়টি জানানো হলে ব্যবস্থা নেয় পুলিশ। রাত ৩টার দিকে পুলিশ ও ঢাকার কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি টিম পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করে।
মৃতের স্ত্রী জানান, তাদের গ্রামের বাড়ি সন্দীপ এবং বাউপাড়ায় জমি কিনে বাড়ি করে প্রায় ১২ বছর ধরে তারা বসবাস করছেন।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ 