পুবাইল মিরের বাজারে যাত্রী ছাউনির দাবি
জিয়াউল হক সরকার, পূবাইল : গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার পূবাইলের মিরের বাজার বাসসট্যান্ডে একটি যাত্রী ছাউনির দাবি যাত্রী সাধারণের। দাবিটি দীর্ঘ দিনের হলেও পূরণ হচ্ছে না। ফলে রোদ, বৃষ্টি ও ঝড়ে সাধারণ যাত্রীদেরকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
গাজীপুুর সিটি কর্পোরেশন এলাকার পুবাইল থানাধীন একটি অন্যতম সংযোগ স্থল হচ্ছে মিরের বাজার। টঙ্গী-ভৈরব, গাওছিয়া-গাজীপুর সড়ক পথে যাতায়তকারী যাত্রী সাধারণ প্রতিনিয়ত মিরের বাজার হয়ে আসা যাওয়া করছে। প্রতিনিয়দ হাজার হাজার যাত্রী বাস, লেগুনা, সি.এন.জি ও অটো রিক্সাযোড়ে চলা ফেরা করে। অপেক্ষায় থাকে কাঙ্খিত গাড়ির জন্য। ওই সময় হঠাত বৃষ্টি বা ঝড় এলে যাত্রী সাধারণের মুল্যবান মালা-মাল, পরিহিত জামা-কাপর ভিজে নষ্ট হয়ে যায়। আবার প্রচন্ড রোদের তাপদাহেও বিড়ম্বনার শিকার হন যাত্রী সাধারণ।
কাজেই কস্টের শেষ নেই কারোরই। ঠিক সেই প্রয়োজন বোধ থেকেই মিরের বাজার বাসস্ট্যান্ড পয়েন্টে একটি যাত্রী ছাউনির দাবি যাত্রী সাধারণের। কাজেই দীর্ঘ দিনের কাঙ্খিত সেই দাবিটি বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষের নজর চান সকলেই।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ 