News Bangla 24 BD | টঙ্গীতে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, অস্ত্র ও ইয়াবাসহ তিনজন গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

টঙ্গীতে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, অস্ত্র ও ইয়াবাসহ তিনজন গ্রেফতার


স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীস্থ পাগাড়ে সালামের আটারকল এলাকায় অভিযান চালিয়ে একাধিক ধারালো সুইচ গিয়ার, চুলা, যৌন উত্তেজক সিরাপ ও ইয়াবাসহ স্থানীয় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায় রোবার গভীর রাতে টঙ্গীর পাগাড়ে সালামের কল এলাকার বাসিন্দা শিল্পপতি চঞ্চল নামে পরিচিত মোঃ গোলাম রব্বানী চঞ্চল (৫০) তার নিজ অফিসে বসে মাদক দ্রব্য ও যৌন উত্তেজক সিরাপ ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এস আই মো. জহুরল ইসলামের নেতৃত্বে এস আই মো. সালাম ও এএসআই ওমর ফারুকসহ একদল পুলিশ ওই অফিসে অভিযান চালিয়ে ৪টি ধারালো সুইচ গিয়ার ৬ টি চাকু একটি ছোরা, ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪টি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রির নগদ ১৪ হাজার ৫৫০ টাকা উদ্ধার করেন।
অভিযানকালে ওই অফিস থেকে শিল্পপতি চঞ্চল ওরফে গোলাম রব্বানী চঞ্চল ও তার সহযোগী মোজাম্মেল হোসেন সুমন (৩২) এবং সাজেদুল ইসলাম সৈকত (৩১) কে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াকুব নামে অপর একজন পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা একে অপরের যোগসাজসে এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় এবং এবং টঙ্গীর বিভিন্ন এলাকায় সংঘটিত ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল।
এদিকে গ্রেপ্তারকৃত সাজেদুল ইসলাম সৈকত-এর পরিবার জানায়, গোলাম রব্বানী চঞ্চলের সাথে সৈকতের গার্মেন্টস ব্যবসা রয়েছে। ব্যাবসায়িক সূত্র ধরেই সোমবার রাতে সৈকত চঞ্চলের অফিসে যাওয়ার পরপরই পুলিশ ওখানে অভিযান চালায়, ওই অভিযানে সাজেদুল ইসলাম সৈকত পুলিশের হাতে ধরা পড়ে। গ্রেপ্তারকৃতরা টঙ্গীর পাগার সালামের আটার কল, মরকূন ও উত্তর আরিচপুর এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মূ. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মাদক আইনে একটি ও অস্ত্র আইনে দুইটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ