News Bangla 24 BD | টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান গ্রেফতার


মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : গাজীপুর জেলার টঙ্গী এলাকার শীর্ষ সন্ত্রাসী জামাল গ্রুপের প্রধান ও ডাকাত চক্রের সদস্য জামাল ওরফে ঘাডু জামালকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার রাতে এরশাদনগরের ৫নং ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে সাতাইশ মধ্যেপাড়া এলাকায় সংঘটিত ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্র জানায়।
এছাড়াও গ্রেফতারকৃত জামালের বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মারামারী, ডাকাতি ও হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। জানা যায়, জামাল ওরফে ঘাটু জামাল টঙ্গীর একজন শীর্ষ সন্ত্রাসী। জামাল তার নামে বোর্ড বাজার, টঙ্গীসহ বিভিন্ন এলাকার চিহ্নিত অপরাধীদের নিয়ে একটি শক্তিশালী সন্ত্রাসী দল গঠন করে বিভিন্ন অপরাধের নেতৃত্ব দিয়ে আসছিলো। জামাল গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন ৪৯ নং ওয়ার্ড এরশাদনগর এলাকার ৫ নং ব্লকের সামসুল হকের ছেলে।
উল্লেখ্য : সম্প্রতি রোববার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ মধ্যপাড়া এলাকার মোতাহের হোসেন খানের বাড়ীতে ডাকাত চক্রের সদস্যরা বাড়ীর সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ১ লক্ষ ৬০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ আরো ৬০ থেকে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার আগে মোবাইল ফোন গুলো থেকে সিম কার্ড খুলে নিয়ে যায় এবং বাড়ীর মেইন গেইটে তালা দিয়ে যায়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। ওইদিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রো মারমা, সিআইডি, গাজীপুরের এএসপি এনায়েত করিম, সিআইডির ক্রাইম সিন টিমের সদস্যরা ও টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন।
এ ঘটনার সঙ্গে জামাল ওরফে ঘাটু জামালের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক। জামালকে আটকের সময় ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলেও তিনি দাবী করেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ