গাজীপুর সিটি লকডাউন হলে ৪৮ ঘন্টা আগে জানিয়ে দেয়া হবে -জাহাঙ্গীর আলম
গাজীপুর সিটি করপোরেশনের কোনো এলাকা লকডাউন করা হলে ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগেই এলাকাবাসীকে জানিয়ে দেয়া হবে। অতি সম্প্রতি এক ভিডিও বার্তায় গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি ভিডিও বার্তায় জানান, গাজীপুর সিটি করপোরেশনে করোনা ভাইরাসের আক্রান্ত এলাকা চিহ্নিত করা হচ্ছে। কোন ওয়ার্ডে ও কোন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কত তা স্বাস্থ্য বিভাগের লোকজনদের নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। লকডাউন করার আগে স্থানীয় কাউন্সিলর, জন প্রতিনিধি, সরকারের স্বাস্থ্য বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া মাইকিং করে ও বিভিন্ন প্রচার মাধ্যমে ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে নগরবাসীকে লকডাউনের বিষয়ে অবগত করা হবে।
মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, লকডাউনের কথা বলে কোনো ব্যবসায়ী নিত্যপণ্য মজুদ ও দাম বাড়ায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করে যাবো।
নগরবাসীকে ধৈর্য ধারণ করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে তিনি আরও বলেন, প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। সবাই নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করুন। আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন। গাজীপুরে ২২ লাখ পোশাক শ্রমিক কাজ করেন। তাদের নিরাপত্তাও দেখতে হবে। গার্মেন্টস শিল্পের আন্তর্জাতিক বাজার যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
মেয়র বলেন, গাজীপুরে যে হারে করোনা আক্রান্তের হার বাড়ছে, সেভাবে সবাইকে স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবেনা। এত হাসপাতালের ব্যবস্থাও আমাদের নেই। তাই আসুন আমরা একে অপরকে সহযোগিতা করি। সবাই সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলি। একে অপরের প্রতি সহানুভূতিশীল হই। নিজের পরিবার ও নগরবাসীকে সুস্থ রাখার অঙ্গীকার করি।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ 