News Bangla 24 BD | ঝিনাইদহে জোরপুর্বক গৃহবধুর নগ্ন ছবি তুলে ব্লাকমেইল, ৪ যুবক গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

ঝিনাইদহে জোরপুর্বক গৃহবধুর নগ্ন ছবি তুলে ব্লাকমেইল, ৪ যুবক গ্রেফতার


ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জোরপুর্বক এক গৃহবধুর নগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবী করার অভিযোগে ৪ জন গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের মৃত হারুন মুন্সীর ছেলে সানি মুন্সী (২৩), ইসাহাক আলীর ছেলে শাওন হোসেন (২৪), নুরুল আমিনের ছেলে মারুফ বিল্লাহ (২৫) ও চাকলাপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে সোহান হোসেন (২৫)। ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, গত ১৮ জুন সন্ধ্যায় শহরের চাকলাপাড়ার ইলেকট্রিক মেকানিকের বাসায় সবজি দিতে যায় তার একসহযোগি। এসময় আটককৃতরা বাড়ীর ভিতর ঢুকে গৃহবধু ও সবজি দিতে আসা ইলেকট্রিক মেকানিকের সহযোগিকে মারধর করে তাদের আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে। গত কয়েকদিক তারা ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগির কাছে টাকা দাবী করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগি ওই নারী ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের কাছে বিষয়টি খুলে বললে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। পরে গোয়েন্দা পুলিশ বিকাল থেকে সন্ধা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিডিও ধারণকারী মোবাইল ফোন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ