কাশিমপুর কারাগারে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
আমিনুল ইসলাম, কোনাবাড়ি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ সোমবার দুপুরে হাসেম শেখ (৫৮) নামে এক যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর কোতোয়ালী থানাধীন উত্তর কাজীপুর গ্রামের জনৈক মহর আলী শেখের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সূত্র সংবাদ মাধ্যমকে জানায় ওইদিন কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করে হাসেম শেখ অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসেম শেখ ফরিদপুরের কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ জেলার মোহাম্মদ বাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ২০ জুলাই থেকে এ কারাগারে হাসেম শেখ বন্দি হিসেবে ছিলেন। ময়না তদন্তের পর যাবতীয় আইনি কার্যক্রম শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ 