শ্রীপুরে পরিবেশ দূষণের দায়ে কারখানা সিলগালা, জরিমানা
পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কারখানাকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অপর একটি ব্যাটারি তৈরির কারাখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দূষণ বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার সংবাদ মাধ্যমকে জানান, শ্রীপুর উপজেলার ফাওগান এলাকায় পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ দূষণের দায়ে ওই এলাকায় অবস্থিত টেকরাইজ বিডি লিমিটেড নামে একটি টায়ার পাইরোলাইসিস কারখানা সিলগালা করা হয়। এছাড়া অকার্যকর তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) ব্যবহার না করে পরিবেশ দূষণের দায়ে একই উপজেলার আনসার রোড এলাকায় চায়ন লেইক ব্যাটারি (বিডি) লিমিটেড নামে অপর কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কারখানার কর্তৃপক্ষকে দূষণ বন্ধের নির্দেশ দেয়া হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার ও পরিদর্শক শেখ মোজাহীদ।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ 