টঙ্গীতে নিখোঁজ প্রবাসীর লাশ উদ্ধার
টঙ্গী : টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর সোমবার দুপুরে হোসেন মার্কেট এলাকার ডেসকো গোডাউনের পাশ থেকে গলায় ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় সৌদি প্রবাসী ইউনুস মোহাম্মদ শফিক মুন্সি (৫০) এর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ।
নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদেরগঞ্জ থানার সখিপুর গ্রামে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত ইউনুস গত ৩ মার্চ দেশে ফিরে খাঁপাড়া এলাকায় বন্ধু ইসমাইলের বাড়িতে বসবাস শুরু করেন। শুক্রবার থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। তিন দিন পর স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশে খবর দেয়। পুলিশ দেয়ালের সঙ্গে রডে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী ফাতেমা আক্তার জানান, আমার স্বামী শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি দাবী করেন তার স্বামীকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তিনি বলতে পারছেন না।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত চলছে ।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ 