News Bangla 24 BD | করোনাযোদ্ধার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

করোনাযোদ্ধার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল


মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : করোনাযোদ্ধা হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার স্বীকৃতি পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, করোনায় কর্মহীন হয়ে পড়া গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দিনরাত দৌড়ে বেড়িয়েছেন এ প্রান্ত থেকে ওই প্রান্তে। কখনো সরকারী ত্রাণ, কখনো ব্যক্তিগত সাহায্য গরীব অসহায় মানুষের দোরগোড়ায় পৌছে দিতেই ওনার দৌড়-ঝাপ, এমন কি মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিতে ভুল করেননি সরকারের এই দায়িত্ব¡বান মন্ত্রী।
এছাড়া নিজ জেলা ও নির্বাচনী এলাকা আর দেশের ক্রীড়াঙ্গনের প্রতিটি স্থানে তার বিচরণ ছিলো অসহায়দের পাশে দাঁড়ানো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্ষতিগ্রস্ত এক হাজার ক্রীড়াবিদের জন্য নগদ টাকা প্রদান করেছেন উনি ওনার মন্ত্রণালয় থেকে। তৃণমূল পর্যায়ের অসহায় ক্রীড়াবিদদের সাহায্যের জন্য আরো ৩ কোটি টাকা বরাদ্দ এনেছেন অর্থমন্ত্রণালয় থেকে।
এছাড়াও অসহায় ক্রীড়াবিদের মা-বাবা কঠিন রোগে আক্রান্ত হওয়র খবর পেয়ে তিনি মন্ত্রণালয় থেকে সহযোগিতা করছেন, কখনো প্রধানমন্ত্রীর কাছ থেকে সহযোগিতা এনে দিচ্ছেন অনায়াসে। কয়েকদিন আগে ময়মনসিংহের উদীয়মান ফুটবলার বাধনের মায়ের অসুস্থতার খবর গণমাধ্যমে জানতে পেরেই তার মায়ের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা প্রদান করেছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সাহায্য থেকে বঞ্চিত হননি তৃতীয় লিঙ্গ আর শারীরিক প্রতিবন্ধীরাও। হিজড়া, সেলুনের কর্মচারী, ফুটপাতে রেলওয়ে স্টেশনে রাত কাটানো ছিন্নমূল মানুষ এবং মসজিদের মোয়াজ্জিনের পাশেও দাঁড়িয়েছেন তিনি। আত্মসম্মানের ভয়ে যারা মুখ খুলে চাইতে পারেন না, এমন মধ্যবিত্ত নিন্মমধ্য বিত্তদের ঘরে রাতের আঁধারে খাদ্য পৌছে দিয়েছেন জাহিদ আহসান রাসেল এমপি।
করোনায় কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষের পাঁশে দাঁড়িয়েছেন যে কয়েকজন মন্ত্রী ও এমপি সুনাম অর্জন করেছেন তাদের মধ্যে অন্যতম জাহিদ আহসান রাসেল। তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর এ সুনাম দেশের গন্ডি পেরিয়ে এখন ছড়িয়ে গেছে অন্তর্জাতিক অঙ্গনে। ‘করোনাযোদ্ধা’ হিসেবে জাহিদ আহসান রাসেলের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। ‘করোনাযোদ্ধা’ স্বীকৃতি দিয়ে ক্রীড় প্রতিমন্ত্রীকে একটি সনদও দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার এ সংগঠনটি।
এছাড়াও আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস কর্তৃক শান্তি প্রতিষ্ঠায় ২০২০-২১ এর জন্য ফেলো মনোনীত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল এমপি।
আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী, গাজীপুরের জেলা প্রশাসনসহ সরকারি সব দপ্তর, সাংবাদিক, জরুরী সেবার কাজে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন তিনি । চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের অফিসে আসা যাওয়া ও নমুনা সংগ্রহের সুবিধার্থে গাজীপুর সিভিল সার্জন অফিস এবং তাজউদ্দীন মেডিকেল কলেজে একটি করে মাইক্রোবাস প্রদান করেছেন। ডাক্তার-নার্সদের সমন্বয়ে মোবাইল টিম মানুষের দ্বারে দ্বারে পাঠিয়ে সেব প্রদানের ব্যবস্থা করেছেন। নিজে তদারকি করে গাজীপুরের মানুষের সরকারী সাহায্য প্রাপ্তি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ