তাইওয়ানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আজ শনিবার সকালে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন মারা গেছে। মাত্রা অনুযায়ী এটি মাঝারি তীব্রতার ভূমিকম্প হলেও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি।
এএফপির খবরে জানানো হয়, ভূমিকম্পে তাইওয়ানের ১৬ তলা একটি ভবন ধসে যায়। এতে তিনজনের প্রাণহানি ঘটে। ওই ভবনের ধ্বংসাবশেষের নিচে আরও অনেকে আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিবিসির খবরে জানানো হয়, ভূমিকম্পে তাইনান শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে। এসব ভবনের ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকা পড়েছে বল ধারণা করা হচ্ছে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 