News Bangla 24 BD | কালীগঞ্জে বারবাজার হাইওয়ে থানা ফাড়িতেই ১৬ পুলিশ করোনায় আক্রান্ত - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

কালীগঞ্জে বারবাজার হাইওয়ে থানা ফাড়িতেই ১৬ পুলিশ করোনায় আক্রান্ত


ঝিনাইদহঃ
কালীগঞ্জে বারবাজার হাইওয়ে থানা ফাড়িতেই ১৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ গত শুক্রবার এক দিনেই ১০ জনের করোনা পজেটিভ এসেছে। এর দু’সপ্তাহ আগে আরো ৬ জন পুলিশ সদস্য করোনাতে আক্রান্ত হয়েছিল। এ নিয়ে সবমিলিয়ে হাইওয়ে থানার ৩৫ জন পুলিশ সদস্যের মধ্যে এক কর্মকর্তা সহ ১৬ জন করোনাতে আক্রান্ত হল। বর্তমানে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কালীগঞ্জ বারবাজার হাইওয়ে ফাড়ির ওসি মাহফুজুর রহমান জানান, করোনা মহামারিতে এ পর্ষন্ত তার থানা ফাড়িতে কর্মরত ১৬ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। গত ২/৩ সপ্তাহ আগে তার থানার ৬ জন পুলিশ সদস্য করোনা পরিক্ষা করে পজেটিভ আসে। এরপর গত সপ্তাহে বাকী পুলিশ সদস্যেদেরকে করোনা পরিক্ষার জন্য নমুনা পাঠালে শুক্রবার ১০ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের আলাদা করে হোমকেয়ারেন্টাইনে রাখার ব্যাবস্থা করা হয়েছে। তিনি আরো জানান, সরকারী দ্বায়িত্ব পালনে হাইওয়ে সড়কে ডিউটি করতে গিয়ে তারা করোনা আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে হোমকেয়ারেন্টাইনে থাকা আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে পরবর্তিতে ১ জনের করোনা নেগেটিভ এসেছে। বাকী পুলিশ সদস্যদের তাদের নিজ অফিসেই হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, কালীগঞ্জে আইনশৃংখলা বাহিনীর সদস্য, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সরকারী কর্মকর্তা ও গনমাধ্যম কর্মী সহ এ পর্ষন্ত ১২৪ জন করোনা করোনা পজেটিভ ধরা পড়েছে। এরমধ্যে ৩৮ জন সুস্থ্য হয়েছেন। মারা গেছেন ৩ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ