News Bangla 24 BD | কালিয়াকৈরে বন বিভাগের জমি জবর দখলের চেষ্টা - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

কালিয়াকৈরে বন বিভাগের জমি জবর দখলের চেষ্টা


জিল্লুর রহমান, কালিয়াকৈর:
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি বন বিভাগের গেজেট ভুক্ত জমিতে রোপন কৃত গাছের চারায় বিষ প্রয়োগ করে নিধন এবং জমি জবর দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে।রবিবার সকালে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের আওতায় সিনাবহ এলাকায় এঘটনা ঘটেছে।এঘটনায় কালিয়াকৈর থানায় চন্দ্রা বিট অফিসার মনঞ্জুরুল ইসলাম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছে।
বন বিভাগ সূত্রে জানাযায়, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের অধিনে সিনাবহ মৌজায় ২০১৫/১৬ অর্থ বছরে সৃজত ৫ হেক্টর জমি বনায়নরের আওতায় এনে আকাশমনি চারাসহ ভিবিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে। এর মধ্যে ২০১৯-২০অর্থ বছরে সিনাবহ মৌজায় সিএস ৬৭ এবং ১৫৪ নং দাগে বন বিভাগের গেজেট ভুক্ত ১হেক্টর জমিতে আকাশমনি ,মেহগনি,চকরাশি,শিলকড়ই চারাসহ মোট ২৫০০ চারা চলতি মাসের ৯ জুলাই রোপন সম্পন করে।সিনাবহ বন বিভাগের গেজেট ভুক্ত জমিতে ওই এলাকার হাফিজুলের ছেলে শহিদুল ইসলাম রাতের আধারে রোপন কৃত গাছে বিষ প্রয়োগ করে প্রায় ২৩শতাধিক গাছের চারা মেরে ফেলে ওই জমি জবর দখল চেষ্ঠা চালাচ্ছে।

এঘটনা কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই)মাজহারুল ইসলাম বলেন তদন্ত্র সাপেক্ষে অভিযুক্তদে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে কালিয়াকৈর চন্দ্রা বিট কর্মকর্তা মনঞ্জুরুল ইসলাম বলেন, বন বিভাগের জমি যারা জবর দখল করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে বন আইনের মামলার প্র¯ু‘তি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ